নন্দিত অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
নন্দিত অভিনেত্রী ডলি জহুর। ফাইল ছবি
দেশের খ্যাতনামা অভিনেত্রী ডলি জহুর। আজ তার জন্মদিন আজ। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রতে সমান ভাবে অভিনয় করেন তিনি। ১৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভাবী এবং মায়ের চরিত্রে তার অসাধারণ অভিনয় তাকে ভক্তদের হৃদয়ে চিরদিনের আসন তৈরি করেছে।
হুমায়ূন আহমেদ রচিত ‘এইসব দিন রাত্রি’ নাটকে নীলা ভাবীর চরিত্রে অভিনয় করে তিনি দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন ডলি জহুর। পরবর্তীতে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’। এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- আগুনের পরশমণি, এবাদত, রং নাম্বার, একই বৃত্তে, কমন জেন্ডার-দ্য ফিল্ম, দারুচিনি দ্বীপ, দীপু নাম্বার টু, শুভ বিবাহ, হৃদয়ের কথা, মন বসে না পড়ার টেবিলে, মেঘলা আকাশ প্রভৃতি।
১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ডলি জহুর শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য।
১৯৫৩ সালের ১৭ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











