নাইজারে বন্যায় মৃতের সংখ্যা ৩৩৯ জনে দাঁড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
নাইজারে প্রবল বর্ষণের কারণে গত জুন থেকে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ১১ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার নাইজারের রাজধানী নিয়ামে থেকে এএফপি এখবর জানায়।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে বলেছেন, চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে সাহেল জাতি গোষ্ঠীর কমপক্ষে ২৭৩ জন মারা গেছে এবং ৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনপি মঙ্গলবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, বন্যায় ১১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৩৩৯ জনের মৃত্যু এবং আরও ৩৮৩ জন আহত হয়েছে।
রাজধানী নিয়ামেসহ দেশজুড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নয়জন মারা গেছে। বন্যার ফলে প্রধানত কৃষি উপকরণ, গবাদি পশু এবং খাদ্য সরবরাহের ‘ক্ষতি’ হয়েছে।
বন্যার ফলে উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত মুসলিম দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জিন্ডারের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস হয়ে গেছে।
জাতীয় আবহাওয়া সংস্থার মতে, দেশের কিছু এলাকায় আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং চরম ভাবাপন্ন আবহাওয়ায় বন্যাকে আরও ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী করে তুলছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











