নাটোরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে খুশিতে কাঁদছেন তারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
নাটোরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে খুশিতে কাঁদছেন তারা
জীবন সায়াহ্নে এ আয়তুন্নেছা’র ঠিকানা হয়েছে পীরজিপাড়া আশ্রয়ণ প্রকল্পে। আজ বুধবার তাকে জমির দলিলসহ বাড়ির চাবি প্রদান করায় তার কান্না কিছুতেই থামছেনা।
নাটোর সদর উপজেলার পীরজিপাড়া গ্রামের বিধবা আয়তুন্নেছা-একদিন যার স্বামী ছিল, সংসারে প্রাচুর্য না থাকলেও স্বাচ্ছন্দ ছিল। স্বামী মারা যাওয়ার পরে কপাল পোড়ে আয়তুন্নেছার। বয়সের ভারে নুব্জ আয়তুন্নেছার শুরু হয় কষ্টে ভরা অনিশ্চয়তার জীবন। পাঁচ মেয়ে এক ছেলের সংসারের চাকা তো কিছুতেই ঘুরে না, নাই মাথা গোজার ঠাঁই। কালের পরিক্রমায় সব ছেলে-মেয়েরা আলাদা সংসার পাতলেও অন্য এক মেয়েকে সাথে নিয়ে ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই অশীতিপর বৃদ্ধা আয়তুন্নেছার।
একই উপজেলার পন্ডিতগ্রামের দিনমজুর আক্কাছ আলী স্ত্রীকে সাথে নিয়ে থাকতেন পাটকাঠির বেড়া আর ছনের চালার ছোট্র একটা ঘরে। তাও খাস জায়গা। বৃষ্টি হলেই ছনের চালার ফাঁক ফোকড় দিয়ে ঘরের মধ্যে নেমে আসে পানি। আজ আক্কাছ আলীর দুঃখ ধারার বিদায়ের দিন।
জমির দলিলসহ বাড়ির চাবি পেয়ে আবেগ আপ্লুত আক্কাছ বললেন, একটা বাড়ির মালিক হবো স্বপ্নেও কখনো ভাবিনি।
নাটোর সদর উপজেলার হিসুলী গ্রামের ছাবিনা প্রকল্প থেকে নির্মিত ঘর পেয়ে উচ্ছ্বসিত। দীর্ঘদিনের বিধবা জীবনে অভ্যস্ত নিঃসঙ্গ ছাবিনা জানায়, ঝড়-বৃষ্টিতে আর মানুষের বাড়িতে আশ্রয় খুঁজতে হবে না। আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তাঁর এ নিজস্ব উদ্যোগের জন্যে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, প্রকল্পের নির্দেশিত ডিজাইন ও প্রাক্কলিত ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য নিরলসভাবে পরিশ্রম করেছেন। নতুন আশ্রয়ে সুবিধাভোগীদের আনন্দ ও কৃতজ্ঞতা বোধ দেখে আমরা অভিভূত। উপজেলায় আজকে নতুন একশ’ বাড়ির বাসিন্দাসহ চারটি পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক হাজার ৮৯টি পরিবার আমার পরিবার। ভূমিহীন ও গৃহহীনমুক্ত এ উপজেলার এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে অবিরাম কাজ করে যেতে চাই।
নাটোর সদর উপজেলা মিলনায়তনে উপজেলার শত পরিবারের মাঝে জমির দলিলসহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ মূলনীতি বাস্তবায়ন করা হয়েছে তাঁর অগ্রাধিকারপ্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। ভূমিহীন ও গৃহহীনমুক্ত নাটোর তথা সারাদেশ গঠনে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ সারাবিশ্বে নজীরবিহীন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











