নাপিতের কাজ করছেন তানজিন তিশা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ৯ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
এর আগে একাধিকবার চরিত্রাভিনেত্রী হিসেবে দেখা গেছে তানজিন তিশাকে। পেপার বিক্রেতাসহ বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার তিশাকে দেখা যাবে নাপিতের চরিত্রে। চরিত্রের সঙ্গে মিল রেখে নাটকটির নামকরণ হয়েছে ‘নর-সুন্দরী’ নামে।
আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন তরুণ জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিংকু। নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘রাজনৈতিক গণ্ডগোলে এক নরসুন্দর মৃত্যুবরণ করে। বাবার পেশাকেই বেছে নেয় তার তরুণী মেয়ে। কিন্তু সে এ পেশা বেছে নিলেও গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। তাকে গ্রামছাড়া করা হয়। শহরে এসেও পড়ে নানা বিপত্তিতে।
পরিচালক বলেন, ‘আমরা খুব যত্ন নিয়ে কাজটা করছি। গল্প ও চরিত্র দুটোই বেশ আলাদা। এমন গল্প নিয়ে কাজ করা আনন্দের।
তিশার ভাষায়, ‘নরসুন্দরী নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটিও নতুন। দুদিন হলো শুটিং করছি। আরও কয়েক দিন হবে। ঠিক ঠিকমতো কাজটি শেষ করতে পারলে ভালো একটি কাজ হতে পারে। এই কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে। তা ছাড়া নারীদের অধিকার, নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে।’
তানজিন তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, মোমেনা চৌধুরী, নরেশ ভূইয়াসহ অনেকেই। পরিচালক জানান, একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। আসছে ঈদে প্রচারিত হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








