নারীদের আইপিএলে সালমার সঙ্গী সুপ্তা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা নারীদের আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন দুই নারী ক্রিকেটার। প্রথমে সালমা খাতুন সুযোগ পেলেও এবার তাঁর সঙ্গী হচ্ছেন শারমিন আক্তার সুপ্তা।
সুপ্তাকে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নারীদের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় দুজনকেই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল—সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি।
আগের টুর্নামেন্টে সালমা খেলেছিলেন ট্রেইলব্লেজার্সের হয়ে। এবার অবশ্য দল বাছাই করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপ্তার দলের নামও তাই নিশ্চিত নয়। বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, ‘এটা তো (আইপিএলে খেলা) আমাদের জন্যও ভালো। নারী ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ। আমরা ওদের খেলার অনুমতি দিয়ে দিয়েছি।’
২০১৮ সালে মাত্র দুই দল নিয়ে টুর্নামেন্টটি যাত্রা শুরু করে। পরের আসরেই অবশ্য আরও একটি দল বাড়ানো হয়। এখন পর্যন্ত হওয়া তিন আসরের প্রথম দুটিই জিতেছে সুপারনোভাস, সর্বশেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ট্রেইলব্লেজার্স।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী











