নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা সহিংসতা: মহিলা পরিষদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। নাগরিক হিসেবে নারীর সব অধিকার আদায়ের পথে থাকা বাধাগুলো প্রতিহত করতে হবে। নারী আন্দোলনের চর্চায় পুরুষদের যুক্ত করতে হবে। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা গেলে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্র আরও দৃঢ় হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নারীর মানবাধিকার’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সংগঠনটির আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, কোনো সহিংসতার ঘটনা ঘটলে তা প্রতিরোধের ইস্যু হয়ে দাঁড়ায়। নারীর প্রতি সহিংসতার জন্য আজ আন্দোলন গড়ে উঠেছে। আবার নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। অন্যদিকে সাইবার সহিংসতা নারীর অবস্থানকে আরও নাজুক করে দিচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে নারী আন্দোলন এগিয়ে নিতে হবে। নারী আন্দোলনের চর্চায় নিজের সঙ্গে সঙ্গে পুরুষদের তৈরি করার মধ্য দিয়ে সমাজকে তৈরি করতে হবে। সুন্দর সমাজ গড়ার আন্দোলনে তিনি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ইউএন উইমেনের জরিপ অনুযায়ী প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত নারী নির্যাতনের তথ্যও উদ্বেগজনক। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায় থেকে বৈশ্বিক পর্যায়ে নানামুখী আন্দোলন, প্রতিবাদ হলেও ক্রমান্বয়ে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, ধরনও পরিবর্তিত হচ্ছে। শুধু নারী হওয়ার কারণে মৃত্যুঝুঁকিসহ তাঁকে শারীরিক ও যৌন নির্যাতন, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা গেলে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্র আরও দৃঢ় হতো।
বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা বলেন, সহিংসতা থেকে পরিত্রাণের জন্য সংগঠিতভাবে কাজ করতে হবে। নাগরিক হিসেবে নারীর অধিকার আদায়ের পথে থাকা বাধাগুলো প্রতিহত করতে হবে। নারীর প্রতি সহিংসতার মূল কারণ খুঁজতে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন নারী আন্দোলনের পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছে।
কর্মশালায় নারী আন্দোলন ও সংগঠন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন মহিলা পরিষদের সম্পাদক উম্মে সালমা বেগম। সঞ্চালনা করেন মহিলা পরিষদের সংগঠন উপপরিষদ সদস্য খালেদা ইয়াসমিন কণা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তাগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, গ্রিনভয়েজ বহ্নিশিখা, ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশ এবং ব্লাস্টের তরুণী প্রতিনিধি।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










