নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার। সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউপিএলের মেগা নিলাম। সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই।
এবারের নিলামে নাম ছিল ৯ বাংলাদেশি ক্রিকেটারের। ভিন্ন সব ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সব নারী ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি।
নিলাম নিয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে প্রশ্ন করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে। সেখানে জ্যোতি বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। আমরা বিমানবন্দরে থাকার সময় ফোনে নিলাম সরাসরি দেখেছি। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড় বিক্রি হয়নি। তবু আমি মনে করি, এটা মেয়েদের ক্রিকেটের জন্য খুব বড় সুযোগ। আর আমাদের দেশে তরুণ খেলোয়াড়েরা এটি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্দীপ্ত করবে।’
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











