নারী আসনে এমপি হচ্ছেন সুবর্ণা মুস্তাফা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
সুবর্ণা মুস্তাফা, ফাইল ছবি
দেশে তারকা অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হয়েছেন। শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৫০টি সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হবার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মুস্তাফা।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় এবছর একুশে পদক পেয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম