নারী ও শিশু নির্যাতন রোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দকুইক রেসপন্স টিম’ (কিউআরটি) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এ কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে।
স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণদের পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো। তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে।
তিনি বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে।
গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে এই উপদেষ্টা বলেন, হ্যাঁ- মানে সংস্কার, হ্যাঁ- মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ- মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে- মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











