ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১২:৩৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

সেইন্ট জর্জেস পাকে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মান্ধানার হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ভারতের মেয়েরা।  ৫৬ বলে ৩ ছয় ও ৯ চারে ৮৭ রান করেন স্মৃতি। 

জবাবে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। তবে ধস সামাল দেন গ্যাবি লিউইস এবং লরা ডেলানি। 

৫৪ রানের সময় নামে বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৮.৩ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ৫৯ রানের বেশি। কিন্তু পাঁচ রান কম থাকায় হেরে যায় তারা।