নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার হেক্সা জয়
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শিরোপার খুব কাছে থেকে ফিরে আসার গল্পটা অনেকবারই লিখেছে দক্ষিণ আফ্রিকা। এবার নারী টি-টোয়ন্টি ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল প্রোটিয়া নারীরা। শিরোপা জিতে সে ইতিহাসকে তাদের পূর্ণতা দেয়ার পালা ছিল। তবে ইতিহাসের পূর্ণতা করতে পারেনি আফ্রিকান নারীরা।
কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিলো অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে হারে প্রোটিয়া নারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে অজিদের হয়ে শুরুটা ভালো করেণ দুই ওপেনার করতেবেথ মুনি ও অ্যালিসা হিলি। এই দুই জুটি মিলে গড়েন ৩৬ রান। তবে পাওয়ার প্লের আগের ওভারের শেষ বলে নাদিন ডি'ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হিলি। ফলে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে অজি নারীরা।
অপরদিকে দ্বিতীয় উইকেটে অ্যাশলেই গার্ডনারকে সঙ্গে নিয়ে ওপেনার মুনি রান সংগ্রহ মেতে উঠেন এই দুই ক্রিকেটার। ১২তম ওভারে গার্ডনার, ক্লোয়ি ট্রায়নের বলে সুনে লুসের হাতে ধরা পড়ার আগে এ জুটি মিলে গড়েন ৪৬ রানের জুটি। ২১ বলে করে ২৯ করেন অ্যাশলেই।
অপরদিকে তৃতীয় উইকেটে গ্রেস হ্যারিসকে সঙ্গে নিয়ে রানের খাতা সচল রাখেন মুনি। তবে হ্যারিস তার নামের পাশে ১০ রান যোগ করতেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। শেষ দিকে উইকেটের যাওয়া আসা মিছিলে একপ্রান্ত আগলে রেখে প্রোট্রিয়া বলারদের কচুকাটা করেন ওপেনার মুনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৯ চার ও এক ছয়ে করেন ৭৪ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে আজি নারীরা।
দক্ষীণ আফ্রিকার বল হাতে দুটি করে উইকেট নেন মারিজান কাপ ও শাবনিম ইসমাইল। এছাড়া একটি করে উইকেট নেন নকুললেকো মলাবা ও ক্লোয়ি ট্রায়ন।
অস্ট্রেলিয়ার দেয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ মন্থর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার লঁরা উলভারডাট এবং তাজমিন ব্রিৎসের সাবধানী সূচনা। পাওয়ার প্লে ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২২ রান ওঠে প্রোটিয়াদের খাতায়। ১০ রানে তাজমিন ব্রিটস আউট হওয়ার পর একে একে মারিজান কাপ ১১, সুন লুস ২ দ্রুত সাজঘরের পথ ধরেন।
অপরদিকে উইকেট ধরে রেখে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লরা উলভার্ট। দলীয় ১০৯ রানে ৪৮ বলে ৬১ রান করে লরাকে এলবিডব্লিউ করেন মেগান শুট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ করে আফ্রিকান নারীরা। ফলে ইতিহাস গড়ার খুব কাছে এসেও ফিরে যেতে হল দক্ষিণ আফ্রিকাকে। কাপের মধ্যে দূরত্বটা রয়েই গেল প্রোটিয়াদের।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



