নারী ফুটবলারদের সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাফুফে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের নারী ফুটবলাররা গত ছয় মাসের মধ্যে সাফের তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। এর মধ্যে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সাবিনা খাতুনরা নামমাত্র সম্মানী পান। তবে এবার বাঘিনীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।
বাংলাদেশ নারী জাতীয় দলের খেলোয়াড়রা মাসে মাত্র ১০ হাজার টাকা করে বেতন পান। তাই সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাদের বেতন বাড়ানো নিয়ে কথা উঠেছে। এবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে ৫ গুন বেতন বাড়ানোর দাবিও করেছেন নারী ফুটবলাররা।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েদের সঙ্গে বসেছিলাম। তারা কিছু দাবী করেছে, যা সম্পূর্ণ যৌক্তিক। ওদের আমরা মাসে ১০ হাজার টাকা দিয়ে থাকি। এই টাকা দিতেই তো আমাদের জান বের হয়ে যাচ্ছে। এখন ওরা ৫০ হাজার টাকা করে চেয়েছে।’
কাজী সালাউদ্দিন আরও বলেন, ‘ওরা ম্যাচ ফিও চেয়েছে। তাদের খাওয়ারও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। এখন আমরা একজনকে দিনে ৭০০ টাকা খাওয়ার খরচ দেই। তাতেও মেয়েদের হচ্ছে না। তাদের আরো খাদ্য দরকার। এখন তারা যে খাদ্য চাচ্ছে তাতে প্রতিদিন ১১০০ থেকে ১২০০ টাকা লাগবে। এ ছাড়াও মেয়েরা চেয়েছে উন্নতমানের বুট। ওরা যা যা চেয়েছে সবাই যৌক্তিক।’
বাফুফে বস বলেন, ‘ওরা যে জিনসগুলো চেয়েছে সেটা আমরা খেলোয়াড় থাকতে পাইনি। তার মানে এই নয় যে, আমি থাকতে ওরা পাবে না। এখন আমি চেষ্টা করছি এগুলোর ব্যবস্থা করতে পারি কিনা। ওরা ৫০ হাজার টাকা করে চেয়েছে। আমি দিতে চাই ৪০ হাজার টাকা করে। তার পর দেখা যাক কি হয়।’
কতজন নারী ফুটবলারকে মাসে ৪০ হাজার টাকা করে বেতন দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এমন প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘এটা শুধু জাতীয় দলের জন্য। জাতীয় দলের খেলোয়াড় ধরা হয় ৩০ জন। বাকি ৩০ জন বয়সভিত্তিক। আমরা ক্যাটাগরি করে মেয়েদের বেতন বাড়িয়ে দেবো।’
ফুটবলারদের বেতন বাড়ানোর কথা উঠলেও দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনের বেতন বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তাদেরকে কিভাবে সাপোর্ট দেবো সে চিন্তা আমার আছে।’
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











