নারী বিশ্বকাপ: নিগারদের অনুপ্রেরণা এশিয়া কাপের দুই জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
নারী বিশ্বকাপে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সকাল ৭টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। প্রতিপক্ষ কঠিন হলেও এই মুহূর্তে হারাবার কিছু নেই বাংলাদেশের সামনে।
গত চার ম্যাচের তিনটি হারলেও প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছিল টাইগ্রেসরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয়া বাংলাদেশ সবশেষ ম্যাচে উইন্ডিজের কাছে হারে মাত্র ৪ রানে।
এবার ভারতের মুখোমুখি হবার আগে অতীতকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যৌতি। কেন না চার বছর আগে ২০১৮ এশিয়া কাপের প্রাথমিক পর্বে ভারতকে ৭ উইকেটে হারানোর পর ফাইনালে জয় পায় ৩ উইকেটে। যদিও সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের।
নিগার বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সঙ্গে খেলেছে।’
টি-টোয়েন্টিতে জয় পেলেও ওয়ানডেতে এখন পর্যন্ত চার বারের দেখায় হেরেছে সব বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগারকে।
‘আমরা গত তিনটা ম্যাচের কথা চিন্তা করছি না। আগামীকাল যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা নিয়ে চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





