মাধ্যমিক স্তরে:
নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৩৪.৮৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
২০২৩ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল ৩২ দশমিক ৮৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১৩ শতাংশ কম। আর নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝরে পড়ার হার ছিল ৩৪ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৪০ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ২০২৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ৭ লাখ ২৩ হাজারের বেশি। এ সময়ে কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার এবং মাদ্রাসাশিক্ষার্থী বেড়েছে প্রায় ৪ হাজার।
বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) খসড়া প্রতিবেদনে এমন তথ্য দেখা গেছে।
ব্যানবেইসের কর্মকর্তারা জানান, এবার নিয়ে টানা তিন বছর ধরে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। এর আগে ২০২১ সালে আগের বছরের তুলনায় ৮৬ হাজার ৫২৮ শিক্ষার্থী কমে যায়। ২০২২ সালে কমে ৪০ হাজার ৫৭১ এবং ২০২৩ সালে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭ লাখ ২৩ হাজার ৪৮৮ জন।
ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আলমগীর প্রতিবেদনটি উপস্থাপনের সময় বলেন, 'শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ কোভিড-১৯ মহামারি।'
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর মধ্যে অনেকেই স্থায়ীভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছে।
এই কর্মকর্তা বলেন, 'করোনা মহামারি চলাকালে অনেক বাবা-মা তাদের মেয়েদের বিয়ে দিয়েছেন। আর অনেককে (ছাত্রদের) রোজগারে নামতে হয়েছে।'
ব্যানবেইসের প্রতিবেদন উপস্থাপনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিক্ষার্থী বাড়া বা কমার কারণ অনুসন্ধান প্রতিবেদনটির উদ্দেশ্য ছিল না।’এছাড়া কারণ খুঁজতে আরও একটি গবেষণার প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যানবেইসের পরিসংখ্যান প্রধান আলমগীর তার মূল উপস্থাপনায় বলেন, দেশে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ৩৯ হাজার ৭৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে ২ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৬০ শিক্ষার্থী এবং ৬ লাখ ৪০ হাজার ৬৩৯ জন শিক্ষক আছেন। শিক্ষার্থীদের ৫১ শতাংশ এবং শিক্ষকদের ২৮ শতাংশ নারী।
প্রতিবেদনে আরও দেখা যায়, ১২৩টি ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুলে ২৮ হাজার ১৩ শিক্ষার্থী এবং ৫ হাজার ৮৭৩ জন শিক্ষক আছে।
এছাড়া প্রতিবেদনে ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে বলা হয়েছে, ২০২৩ সালে মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার ছিল ৩২ দশমিক ৮৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১৩ শতাংশ কম।
নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝরে পড়ার হার ছিল ৩৪ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৪০ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়ার মোট হার ছিল ২১ দশমিক ৫১ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে এই হার ছিল ২২ দশমিক ৪৫ শতাংশ।
মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ছিল ৩৩ জন এবং প্রায় ৭২ শতাংশ শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।
ব্যানবেইসের রিপোর্টে আরও দেখা যায়, ২০২৩ সালে দেশের ৯ হাজার ২৫৯টি মাদ্রাসায় ২৭ লাখ ৫৮ হাজার ৫০৪ জন শিক্ষার্থী এবং ১ লাখ ১৮ হাজার ২৮০ জন শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের প্রায় ৫৩ শতাংশ এবং শিক্ষকদের ২০ শতাংশ নারী।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



