নারী সহকর্মীর সঙ্গে ‘অশালীন’ আচরণ, রাবি অধ্যাপককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সহকর্মীর সঙ্গে ‘অশালীন’ আচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিন্ডিকেট সদস্য জানান, অশালীন আচরণের অপরাধে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি শাস্তি চলাকালে ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না।
জানা গেছে, গত ২১ মে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি কক্ষে বিভাগীয় সভা চলাকালে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে অধ্যাপক এনামুল হকের বাগবিতণ্ডা হয়। তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ তোলেন এবং উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন সভাপতি। কিন্তু অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ দেন অধ্যাপক এনামুল।
এ পরিপ্রেক্ষিতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই তদন্তে সুপারিশক্রমে এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এই সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন। অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। এর আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ছিলেন।
এ ব্যাপারে অধ্যাপক এনামুল হক বলেন, ভিন্ন মতাদর্শের হওয়ায় আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

