নায়িকা থেকে খলনায়িকা, ‘বাহুবলী’ অভিনেত্রীকে কতটা চেনেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি : সংগৃহীত
ভারতীয় সিনেমায় অনেক অভিনেত্রী আছেন, কিন্তু তাঁদের মধ্যে কয়েকজন সত্যিই অনন্য। যেমন রম্যা কৃষ্ণণ—কখনো নায়িকা, কখনো খলনায়িকা, আবার কখনো পর্দার মা। আশ্চর্যের বিষয়, একই নায়কের সঙ্গে কখনো প্রেমিকার চরিত্রে, আবার কিছু বছর পর সেই নায়কের মায়ের ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।
২০০৪ সালে মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘নানি’-তে রম্যা কৃষ্ণণ ছিলেন মহেশ বাবুর প্রেমিকা। তখন মহেশ বাবু তাঁর থেকে পাঁচ বছরের ছোট। দুই দশক পর আবারও তাঁদের একসঙ্গে দেখা গেল ২০২৪ সালের আলোচিত ছবি ‘গুন্তুর কারাম’-এ। তবে এবার রম্যা কৃষ্ণণ সেখানে মহেশ বাবুর মায়ের চরিত্রে। তবে যে চরিত্রেই হোক, তিনি মানিয়ে নেন ভিন্ন ভিন্ন রূপে।
চার দশকের ক্যারিয়ার
রম্যা কৃষ্ণণের ক্যারিয়ার চার দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত। ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি—তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম থেকে বলিউড পর্যন্ত। নব্বইয়ের দশকে তামিল ও তেলেগু সিনেমায় তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। বিশেষ করে রজনীকান্তের সঙ্গে ‘পদায়াপ্পা’ (১৯৯৯) ছবির ‘নীলাম্বারি’ চরিত্র আজও দর্শকের মনে গেঁথে আছে।
তেলেগু সিনেমায় ‘আল্লারি মোগুদু’, ‘হ্যালো ব্রাদার’, ‘নারসিমহা নাইডু’তে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। হিন্দি ছবিতেও সাহসী চরিত্রে দেখা গেছে তাঁকে। সঞ্জয় দত্তের বিপরীতে ‘খলনায়ক’-এ তাঁর চরিত্র বিশেষভাবে আলোচিত হয়। আবার যশ চোপড়ার ছবি ‘পরম্পরা’-তে বিনোদ খান্নার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও চমকে দিয়েছিলেন দর্শককে।
নতুন রূপে রম্যা
সময় গড়াতে গড়াতে রম্যা কৃষ্ণণ ধীরে ধীরে পরিণত ও শক্তিশালী চরিত্রে চলে আসেন। সবচেয়ে বড় প্রমাণ ‘বাহুবলী’ সিরিজের শিবগামি। রাজমৌলির এ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে এনে দিয়েছে সর্বভারতীয় পরিচিতি ও সম্মান। কেবল চলচ্চিত্রে নয়, টেলিভিশন নাটক ও রিয়েলিটি শোতেও তিনি সমানভাবে সফল হয়েছেন।
সম্পদ ও জনপ্রিয়তা
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, রম্যা কৃষ্ণণের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৮ কোটি রুপি। দক্ষিণের এই নায়িকা প্রমাণ করেছেন, বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। একসময় নায়িকা হয়ে দাপট দেখিয়েছেন, এখন ভিন্ন চরিত্রেও নিজের দক্ষতা দিয়ে টিকে আছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







