নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা ও ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ইতোমধ্যে আমরা ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। ২০১৭ সালে নৌবহরে দুটি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করেছি। ফলে বাংলাদেশ নৌবাহিনীকে আমরা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর সক্ষম হয়েছি। নৌবাহিনীতে আমরা এভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সবকিছুই করে দিয়েছি। পাশাপাশি প্রশিক্ষণকে উন্নত করার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করে দিই। আর নৌবাহিনীর সদস্যদের আবাসন সমস্যা সমাধান করার জন্য ফ্ল্যাটও নির্মাণ করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেই। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ড্রাই ডকইয়ার্ডও নৌবাহিনীকে দেয়া হয়। আমাদের লক্ষ্য হলো নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করব, যার কাজ আমরা ইতিমধ্যে কিছু কিছু শুরুও করেছি।
শেখ হাসিনা বলেন, আমাদের বিশাল সমুদ্র সম্পদ যথাযথ ব্যবহারের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জাতির জনকের জন্মশতবার্ষিক পালন করছি। কিন্তু করোনার কারণে যাতে আমাদের সমস্যা না হয় তাই আমরা স্বল্প পরিসরে ভার্চুয়ালি আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না, বিশ্বে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমাদের দেশ স্বাধীন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আমরা সার্বভৌমত্ব রক্ষার সবরকম প্রস্তুতি নেব। কিন্তু কারও সঙ্গে যুদ্ধ নয়। সকলের সঙ্গে বন্ধু, কারও সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব। কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবধরনের যেন উদ্যোগ থাকে, প্রশিক্ষণ থাকে-সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যাতে মাথা তুলে চলতে পারি আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা মুজিববর্ষে জাতির জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছি। আমরা এরিমধ্যে ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। প্রতিটি জেলায় যারা গৃহহীন আমরা তাদের ঘর করে দিচ্ছি। এ প্রকল্প প্রথম শুরু হয় নৌ-বাহিনীর হাত ধরে।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। বিভিন্ন সীমাবদ্ধতা উপেক্ষা করে সমুদ্রসীমা ও সম্পদকে কাজ লাগাতে কাজ করছে সরকার।
সরকারপ্রধান আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জন্মশতবার্ষিকীর আয়োজন সীমিত করা হয়েছে। ২০২১ স্বাধীনতার সুবর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যেখানে জনসমাগম হবে না।
নবীন কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন সরকারপ্রধান।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











