ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:০৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

নিজেকে দক্ষ করে বিদেশে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে কাজে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিদেশ গমনেচ্ছুদের আরো সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন।

আজ বুধবার (০৬ জানুয়ারি) অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে।

এসময় সবাইকে আরো সতর্ক হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্ধের মত বিদেশে ছুটলেই দালালদের খপ্পরে পড়তে হয়। আর এতে করে একটি পরিবার অনেক সময় শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়ে যায়।

শেখ হাসিনা বলেছেন, ‘বিদেশ নামক সোনার হরিণের পেছনে অন্ধের মতো ছুটবেন না। যেকোনও দেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন তা ভালোভাবে জেনে নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে ওই কাজে নিজেকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করে বিদেশে গেলে হেনস্থার শিকার হতে হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময় ছিল যখন দেশে কর্মসংস্থানের অভাব ছিল। যুব সমাজ যারা কর্মক্ষম তারা কাজ খুঁজে পেতেন না। ফলে তাদেরকে বিদেশে পাড়ি দিতে হতো। অনেকে ভালোভাবে যেতে পেরেছেন, আবার অনেকে ধোঁকায় পড়ে সর্বস্ব খুইয়ে নিজের জীবন নষ্ট করেছেন। কিন্তু বর্তমানে দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বিদেশে বিনিয়োগ আসছে। তাই বিদেশে না গিয়েও নিজেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তুলে দেশেই চাহিদা অনুসারে অর্থ উপার্জন সম্ভব।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের আর্থসামাজিক ও অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীরা বিরাট অবদান রেখে যাচ্ছেন। তাদের সার্বিক কল্যাণেও বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। একসময় জমিজামা ও ভিটেমাটি বিক্রি বা চড়া সুদে বন্ধক রেখে ঋণ করে বিদেশে যেতে হতো। কিন্তু বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণের মাধ্যমে বিদেশে যাওয়া যায়, সেজন্য জমিজমা ও ভিটেমাটি বিক্রি করতে হবে না।’

সরকার প্রধান বলেন, ‘বাইরে গিয়ে প্রবাসী কর্মীদের যেন সম্মানহানি না হয় সে ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিদেশ প্রেরণের সাথে ওতপ্রোতেভাবে জড়িত বিভিন্ন রিক্রুট এজেন্সিকেও খেয়াল রাখতে হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রনালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান ও সিআইপি (এনআরবি) সনদ প্রদান করা হয়।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়