নিজের নয়, অর্পার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
এক সপ্তাহ পর মেহজাবীনের বিয়ে। এ খবর ছড়িয়ে পড়েছে সবখানে। তবে চুপটি করে বসে আছেন কনে। অনেকে হয়তো বিয়ের নেমন্তন্ন পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের নিরাশ করেননি ছোটপর্দার এই বড় অভিনেত্রী। নিজের বিয়েতে না দিলেও অর্পার বিয়েতে সবাইকে নেমন্তন্ন জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।
কে এই অর্পা? অর্পাই মেহজাবীন, মেহজাবীনই অর্পা। ‘নীল সুখ’ নামের এক ওয়েব সিনেমায় এই নামেই দেখা যাবে তাকে। সেখানে তার বরের নাম মারুফ। গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালির এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে যখন শুরু হয় নীল সুখের উদ্বোধনী প্রদর্শনী, ঠিক তখনই। তখনই ফেসবুকে সবাইকে ছবিটি দেখার নেমন্তন্ন জানিয়ে পোস্ট দিয়েছেন মেহজাবীন। জানিয়েছেন, কোন ভেন্যুতে বসবে অর্পা ও মারুফের বিয়ের আসর।
‘নীল সুখ’-এ জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। সিনেমাটি বানিয়েছেন ভিকি জাহেদ। কদিন আগে মেহজাবীনকে পাওয়া গিয়েছিল আরও এক তরুণ অভিনেতা রিজভী রিজুর বিপরীতে, ‘প্রিয় মালতী’ ছবিতে। টেলিভিশনের চিরচেনা অভিনেতাদের সঙ্গে মেহজাবীনকে দেখতে দেখতে যারা ক্লান্ত, তাদের জন্য এ রকম আরও অনেক নতুন নতুন সহশিল্পীর সঙ্গে দেখা যাবে মেহজাবীনকে। সামনের দিনগুলো কেবলই মেহজাবীনের।
তবে নতুন করে আপাত-স্থায়ীভাবে মেহজাবীনের জীবনে যুক্ত হচ্ছেন যে পুরুষ, তার সঙ্গে অভিনেত্রীকে কম দেখা যায়নি। বছরের পর বছর দুজন যে ডুবে ডুবে জল খেয়েছেন তা কে না জানে। এমনও শোনা যায়, বিয়ে-টিয়ে অনেক আগেই সেরে ফেলেছে ওঁরা। এখন যা হবে, তা হলো বন্ধু-স্বজনের উৎসব, ফটোসেশন, চলচ্চিত্রে ধরে রাখার কারবার।
লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। এরই মধ্যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শক-সমালোচকেরা। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবে করেছেন শুভযাত্রা। আগামী ২৩ ফেব্রুয়ারি গায়েহলুদ, পরদিন বিয়ে। ঘনিষ্ঠ সূত্রে এসব ছড়ালেও বর-কনে মুখে ছিটকিনি এঁটেছেন।
‘প্রিয় মালতী’ চলছে প্রেক্ষাগৃহে, ‘নীল সুখ’ চলবে বিঞ্জে। নতুন সিনেমা ও নতুন জীবনের জন্য মেহজাবীনকে শুভ কামনা জানাচ্ছেন তার অনুরাগী-অনুসারীরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







