‘নিজের ভালোলাগা প্রাধান্য দিলে বিধবারা হয়ে যান খারাপ নারী’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অল্প বয়সে বিধবা হওয়া নারীদের সমাজে নানামুখী সমস্যার মধ্যদিয়ে যেতে হয়। ইচ্ছেমত চলা-ফেরা, পোশাক নিয়ে সমাজের এক শ্রেণির মানুষের কাছে সমালোচনার ফলে ধীরে ধীরে তারা কোণঠাসা হয়ে পড়েন। এমনই এক গল্প নিয়ে পশ্চিমবঙ্গের রুদ্রজিৎ রায় নির্মাণ করেছেন ‘পিঞ্জর’ সিনেমা। এতে বিধবা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শতাক্ষী নন্দী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শতাক্ষী বলেন, ‘বিধবাদের আজও নানা রকমের বাধার মুখে পড়তে হয়। নানা গোঁড়ামি রয়েছে তাদের নিয়ে। তাদের কামনা বাসনার প্রসঙ্গ এলে সেগুলো আরও প্রকট হয়। সেই বিষয়টিও রয়েছে এই সিনেমায়। চরিত্রটা কঠিন হলেও কাজটা ভালোভাবে করতে পেরিছি।’
বাস্তব জীবনে খুব অল্প বয়সে বাবাকে হারান শতাক্ষী। তাই নিজের বিধবা মাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তবে পরিবার তার মায়ের উপর কখনও সরাসরি কিছু চাপিয়ে দেয়নি বলেও জানান শতাক্ষী।
তার কথায়, ‘অল্প বয়সে বাবাকে হারিয়েছি। তখন থেকে মাকে দেখেছি। আমার মাকে কখনও বলা হয়নি বাইরে কোথাও যেও না, খুব উচ্ছ্বসিত হয়ে কিছু প্রত্যাশা করো না অথবা বেশি উজ্জ্বল রঙের লিপস্টিক পরো না। এসব কোনও দিন দেখিনি। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে সময় কাটিয়ে বুঝেছি- সমাজ যেন বিধবা নারীকে জোর করে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে।’
অভিনেত্রী বলেন, ‘সমাজের চাপে কখনো কখনো একজন বিধবা নারী নিজেকে দোষী ভাবতে থাকেন। নিজের ভালোলাগা প্রাধান্য দিলে তারা হয়ে যান খারাপ নারী। এমনটি পোশাক ও খাওয়াদাওয়ার উপরেও পরোক্ষভাবে প্রভাব পড়ে। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল?’
পরিচালক রুদ্রজিৎ রায় জানান, প্রত্যেকেই খাঁচার মধ্যে থাকে। সেই খাঁচা থেকে বেরিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প নিয়েই এই সিনেমা।
রুদ্রজিৎ বলেন, ‘বর্তমান যুগে নিজেকে নিজের পাশে দাঁড়াতে হয়। খাঁচা থেকে বেরিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়া একটা লড়াই। কেউ সাহায্য করতে আসে না। শতাক্ষীর চরিত্রটাও এমনই।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








