নিপুণ রায় ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বাঁশ হাতে নিপুণ রায় চৌধুরী
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ সাত জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মহানগর হাকিম শত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড পাওয়া অপর আসামিরা হলেন— মো. ইউনুস মৃধা (৬১), মো. আবুল হাশিম সবুজ (৪৮), মো. মামুন আর রশিদ (৩৮), মো. আমির হোসেন(৪০) ও মো. মহাসিন (৪৮)।
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় আদালত আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন।
আসামি পক্ষের বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সানাউন্নাহ মিয়াসহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নিপুন রায় চৌধুরীর বাবা এবং গয়েশ্বর রায় চৌধুরী নিপুন রায়ের শ্বশুর।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধার পর পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। নিপুন রায়ের সঙ্গে কণ্ঠশিল্পী বেবি নাজনীন গ্রেপ্তার হলেও পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।
গত বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে। ওই মামলাগুলোয় বৃহস্পতিবার ৩৮ জনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে অপর ২৭ আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের সাত কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছেন আদালত।
মামলায় অভিযোগ, গত বুধবার বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে মির্জা আব্বাসের নেতৃত্বে নয়াপল্টনস্থ ভিআইপি রোডে হকস বে নামীয় গাড়ির শো রুমের উত্তর পাশে রাস্তায় আসামিরা বিএনপির পার্টি অফিস থেকে লাঠি-সোটা নিয়ে রাস্তায় দাঙ্গা করে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা কয়েকটি ককটেলও নিক্ষেপ করে। ওই সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বাঁশ হাতে দেখা গিয়েছিল নিপুণ রায় চৌধুরীকে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











