নিরপেক্ষ থাকবে তথ্য কমিশন: নাহরিন ইসলাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ এএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; নিরপেক্ষ থাকবে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এসব কথা বলেন। এ সময় অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধান তথ্য কমিশনার বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্যমেলার আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলেও জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনে জমে থাকা অভিযোগগুলোর শুনানি শুরু হবে। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে। মানুষের মধ্যে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়ায় অভিযোগের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।
- আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
- এবার আরও কমে গেল সোনার দাম
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
- মোদিকে প্রশ্ন করা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল
- অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?
- রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
- মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
- আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
- বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
- ২৭৩ জনের সরকারি চাকরি, লাগবে না আবেদন ফি
- হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস
- এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
- মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য!
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে











