নিরাপত্তাহীনতায় পপি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবার আলোচনায় এসেছেন। তবে কোনো সিনেমা নয়, বরং পারিবারিক বিরোধের কারণে। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
পপি সমকালকে জানান, পারিবারিক সম্পত্তি ও জমি-সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে তাঁকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে তাঁর চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পপির ভাষ্য, ‘বছরখানেক ধরে এই ভয়ভীতি বেড়ে চলেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও খুলনায় যাওয়ার সাহস হয়নি।’
পপি আরও বলেন, ‘নিখুঁত পরিকল্পনা করে তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’
পপির অভিযোগ, ২০০৭ সালে তাঁর চাচা কবির হোসেনের কাছ থেকে কেনা জমির দলিল থাকলেও বর্তমানে তাঁর চাচাতো বোন মুক্তা ও তারেক দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে নানা ভয়-ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাঁকে হয়রানি করা হয়েছে।
তিনি প্রশাসনে আবেদন জানিয়েছেন বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য। অভিযোগে উল্লিখিত তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, ‘বিষয়টি ভিত্তিহীন। আমি কোনো হুমকি-ধমকি দিইনি।’
চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন এবং সংবাদ সম্মেলন করেছেন।
গত মাসে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পায়। ২০১৯ সালে এ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে একেবারে আড়ালে চলে যান। চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে তাঁর বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তাঁর বোন ফিরোজা পারভীন। এর পরই স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন পপি। এদিকে নতুন সিনেমায় অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি।
গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। অভিষেক সিনেমায় তিনি সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










