ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:১৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নিষিদ্ধের পর এবার ভিন্ন নামে ‘র‍্যাগ ডে’ পালনের সিদ্ধান্ত ঢাবির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০ সালে ‘র‍্যাগ ডে’ নিষিদ্ধ করলেও এবার এই অনুষ্ঠান ‘শিক্ষা সমাপনী উৎসব’ নামে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই উৎসব পালনে আটটি নীতিমালাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা।

বুধবার (২৯ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘শিক্ষা সমাপনী উৎসব’ পালনের ক্ষেত্রে যে ৮ নিয়ম মানতে হবে, সেগুলো হলো-

১. ‘র‍্যাগ ডে’র পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানটির নামকরণ হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’

২. সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠান সূচি চূড়ান্ত করবেন

৩. নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে

৪. টিএসসিতে সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে র‍্যালি করা যাবে

৫. ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে

৬.বিভাগ বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে

৭.‘শিক্ষা সমাপনী উৎসবে’র সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে

৮. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে