নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে, এমন খবর ছড়িয়েছে সম্প্রতি। গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানালেন, ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।
রাশমিকা বলেন, ‘বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে। আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।’
রাশমিকা তার অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রাশমিকা কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়। এ বিষয়ে রাশমিকার ভাষ্য, ‘আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।’
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেও আলোচনায় রাশমিকা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠিত হয়। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে, যদিও এ বিষয়ে দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







