নেটিজেনদের বাজে মন্তব্যে মেহজাবীনের প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয়। নিয়মিত নানা মুহূর্তের ছবি ও সচেতনতার বার্তা শেয়ার করে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন এই তারকা।
নেটিজেনদের বাজে মন্তব্য, অশ্লীল ভাষা ও ভুয়া প্রোফাইলের মাধ্যমে কটূক্তি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে মেহজাবীন স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’
পোস্টের শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’
উল্লেখ্য, এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইকের মতো বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেছিলেন মেহজাবীন। তবে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ার অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন তিনি।
যদিও মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি, তবুও তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানাচ্ছেন। পোস্টটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। বলা যায়, মেহজাবীন আবারও দেখালেন তিনি শুধু পর্দার নায়িকা নন, বাস্তব জীবনেরও এক দৃঢ় কণ্ঠস্বর।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











