নেতৃত্ব প্রশিক্ষণ পেলেন সাংবাদিকতার ২০ ছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্কের (সিজেইএন) সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহঅর্থায়নে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘এজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো’ ওয়ার্কশপ। গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গাজীপুরের বিসিডিএমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২০ জন নারী শিক্ষার্থী এতে অংশ নেন, যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেন।
দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও মেন্টররা ওয়ার্কশপের সেশনগুলো পরিচালনা করেন। তাদের মধ্যে ছিলেন সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সটি ফোর্সবার্গ, ঢাকায় এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) বাংলা এডিটর এসকে তানভীর মাহমুদ, রেস্ট অব ওয়ার্ল্ডের ফেলো জেসমিন পাপড়ি এবং নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মরিয়ম আজিজ মৌরিন।
তারা শিক্ষার্থীদের নেতৃত্ব, গণমাধ্যম নীতি, পেশাগত দৃঢ়তা এবং পেশাগত উন্নয়নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক এ আলোচনার মাধ্যমে শিখেছেন কিভাবে একজন শিক্ষানবিস সাংবাদিক ধাপে ধাপে নিউজরুম লিডারও হতে পারেন। কর্মশালায় নেতৃত্ব ও ব্যবস্থাপনার পার্থক্য, ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ, ব্যর্থতা ও সাফল্যের গল্পগুলোও আলোচনা করা হয়।
সেশনগুলোতে আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক তৈরি, মেন্টরশিপ এবং নিউজরুমে দক্ষভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নিউজরুম নিরাপত্তা, হয়রানি মোকাবেলা, আবেগ নিয়ন্ত্রণ ও হুমকির বিষয়গুলো নিয়ে বাস্তবমুখী আলোচনা করা হয়।
বিভিন্ন সেশনে বাংলাদেশের মিডিয়ায় নারীদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
শিক্ষার্থীরা জানান, তারা জিআইজেএন বাংলা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিকোণ থেকে মূল্যবান ক্যারিয়ার পরামর্শ পেয়েছেন।
কর্মশালায় মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং অব্যাহত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়, যা সাংবাদিকতার ভবিষ্যত গঠনে সহায়ক হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







