নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে বৃদ্ধা-শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুর ও ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধা নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর এবং উপজেলার পশ্চিম মৌদাম গ্রামে এ দুটি অপমৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯১) এবং পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার আড়াই বছর বয়সী শিশু মাসুদ মিয়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা খাতুন মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে পুকুরে গোসল করতে যান। পরে তার ফিরতে দেরি হওয়ায় তার ছেলে তাকে খুঁজতে বের হন। এসময় তিনি পুকুরের পানিতে মায়ের মরদেহ ভাসতে দেখেন। অপরদিকে দুপুর ১টার দিকে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মারা যায় পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার শিশুসন্তান মাসুদ। পরে পরিবারের লোকজন তার নিথর দেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক শিশু মারা গেছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা








