ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ২৩:৫৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ

নড়াইলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ

নড়াইলে আজ বৃহস্পতিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে দুপুরে কম্বল বিতরণ করা হয়।

শহরের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপগঞ্জ  শিল্প ও বনিক সমিতির কার্যকরী সভাপতি আসলাম খান লুলু। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন ডালু, কে, এম আখতারুজ্জামান, মোস্তারী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ফয়সাল মোস্তারী।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ স্বাগত বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্ত মানবতার সেবায় ২শ’ অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।