পছন্দের মানুষটি কি আপনার জন্য সঠিক?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যদিও প্রেম একটি সুন্দর এবং শক্তিশালী শক্তি, তবে এটি সব সময় সুখের হয় না। কখনও কখনও এমনকিছু বিষয় আপনার সামনে আসতে পারে যখন বুঝতে পারবেন, পছন্দের মানুষটি আসলে আপনার জন্য নয়। সঠিক মানুষকে জীবনে বেছে নিতে পারাটা অনেক বড় বিষয়। কারণ ভালোবাসার সঙ্গে আবেগ জড়িয়ে থাকে। আর আবেগের বশে সঠিক সিদ্ধান্ত নেওয়া সব সময় সম্ভব হয় না। চলুন জেনে নেওয়া যাক আপনার পছন্দের মানুষটি আপনার জন্য সঠিক কি না-
১. অবিরাম সমালোচনা এবং নেতিবাচকতা
একটি সুস্থ সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকে। যখন আপনার সঙ্গী ক্রমাগত আপনার সমালোচনা করে বা আপনার কৃতিত্বকে ছোট করে কথা বলে, তখন এটি একটি লক্ষণ যে তার নেতিবাচকতা আপনার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই ধরনের আচরণ আত্মসম্মান নষ্ট করে, সন্দেহ এবং নেতিবাচকতার পরিবেশ তৈরি করে, শেষ পর্যন্ত সম্পর্কের ভাঙন ডেকে আনতে পারে।
২. সবকিছুতেই মতবিরোধ
যেকোনো সম্পর্কের ক্ষেত্রে আপস অপরিহার্য হলেও, মূল মূল্যবোধ এবং লক্ষ্যের মধ্যে মৌলিক পার্থক্য সমস্যার সৃষ্টি করতে পারে। যদি আপনার সঙ্গীর আকাঙ্ক্ষা এবং অগ্রাধিকার আপনার সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে বুঝে নেবেন আপনাদের পথ ভিন্ন। মতবিরোধ অনিবার্য, কিন্তু যখন তা অসঙ্গতিপূর্ণ মূল্যবোধ এবং লক্ষ্যের কারণে তৈরি হয়, তখন বারবার ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝি হতে পারে। যা দু’জনকেই হতাশার দিকে নিয়ে যায়।
৩. আস্থা এবং বোঝাপড়ার অভাব
বিশ্বাস এবং ভালো বোঝাপড়া একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি। যদি আপনার সঙ্গীর ঈর্ষান্বিত আচরণ প্রকাশ পায়, সবকিছু গোপন রাখে বা খোলাখুলি কথা বলা এড়িয়ে চলে, তবে এটি তার বিশ্বাস এবং স্বচ্ছতার অভাব নির্দেশ করে। এই ধরনের পরিবেশ সন্দেহ এবং বিরক্তির জন্ম দেয়। এটি নিরাপদ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করা কঠিন করে তোলে।
৪. সবকিছুতে নিয়ন্ত্রণ করতে চাওয়া
একটি সুস্থ সম্পর্ক তৈরি করতে বা ধরে রাখতে হলে অবশ্যই আপনার নিজস্বতা বজায় রাখতে হবে। আরেকজনের মনের মতো হওয়ার জন্য নিজেকে বদলে ফেলার মতো ভুল করবেন না। পরিবর্তন যদি ইতিবাচক ও প্রয়োজনীয় হয়, তবে সেটি সব সময় গ্রহনযোগ্য। যদি আপনার সঙ্গী আপনাকে সবকিছুতে নিয়ন্ত্রণ করতে চায়, তবে সেই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হোন। কারণ এভাবে বেশিদিন চলতে পারবেন না। এভাবে চলতে থাকলে তা আপনাকে মানসিকভাবে অসুস্থ করে দিতে পারে।
৫. সাপোর্ট না দেওয়া
আপনার লক্ষ্য কিংবা আকাঙ্ক্ষা পূরণে যদি কখনো সঙ্গীর সাপোর্ট না পান, তবে হতে পারে সেই মানুষটি আপনার জন্য সঠিক নয়। কারণ সম্পর্কের মানে হলো পরস্পরের লক্ষ্য পূরণে সহায়তা করা, সঙ্গী হয়ে পাশে থাকা। যদিও ভিন্ন মতামত থাকা স্বাভাবিক, তবে সব সময়েই সাপোর্ট বা উৎসাহের অভাব থাকলে আপনি একটি সময় হাল ছেড়ে দেবেন। ভালোবাসা তখন আপনাকে ভালো রাখবে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






