ঢাকা, বুধবার ২৫, নভেম্বর ২০২৬ ১৯:৫৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা

পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া বিরাজ করছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্যের দেখা মেলে। তবে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমেনি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডা উপেক্ষা করেই চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে।

হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়।

আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।