পদত্যাগ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম
গত ৫ আগস্ট সরকার পতনের পর পুনর্গঠন করা হয় চলচ্চিত্র অনুদান কমিটি। আর এতে জায়গা পান জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ সদস্যকে নিয়ে গঠন করা হয় এই চলচ্চিত্র অনুদান কমিটি। তবে সেই কমিটিতে আর নেই মম। চলতি বছর ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসে গত মঙ্গলবার ৩২টি সিনেমাকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর।
মম সংবাদমাধ্যমকে জানান, গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
অভিনেত্রীর দাবি- ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য আরও ভালো হবে।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি সিনেমাকে মোট ১৩ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ১ জুলাই প্রজ্ঞাপনও প্রকাশ হয়। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই অনুদান কমিটি থেকে অভিনেত্রী মমর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে তিনি জানান, গত ১ জুলাই অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা যেসব সিনেমাগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে, সেখানে কমিটির সদস্য হিসেবে কোনো অংশীদারিত্ব নেই তার। অনুদান পাওয়া সিনেমাগুলোর নির্বাচন কিংবা বাছাই ও চূড়ান্তকরণে কোনো দায়ও নেই তার।
মূলত চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় নিজের শুটিং ব্যস্ততা ফেলে রাজপথ থেকে চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু তিনি পদত্যাগ করলেন। আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










