পরিত্যক্ত স্থানে আন্তঃফসল চাষে সফলতা কৃষকদের
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
সাধারণ জমির পাশাপাশি বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে আন্তঃফসল চাষ করে সফলতা অর্জন করেছেন জয়পুরহাট জেলার গ্রামীণ জনপদে বসবাস করা কৃষকরা।
প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোও এ ঘোষণা বাস্তবায়নে কাজ করছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনের পক্ষ থেকে সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতায় জেলার প্রত্যন্ত অঞ্চল পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম বাড়ির পাশের পরিত্যক্ত তিন শতাংশ জমিতে নানা জাতের আন্তঃফসল চাষ করেছেন।
এরমধ্যে রয়েছে বেগুণের সঙ্গে মরিচ, মরিচের সঙ্গে তিল, ডাটা, লালশাক, কলমি, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি। বাজারেও যেতে হয়না, অনেক সময় জমি থেকেই বিক্রি হয় ফসল গুলো। এতে সংসারের জন্য সবজির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন বলে জানান, সিরাজুল।
এবার শুধু কলমি শাক ও ডাটা বিক্রি করে সংসারে ২ হাজার ৬৫০ টাকা বাড়তি আয় হয়েছে বলে জানান তিনি। প্রতিবেশী আমেনা বেগম ও মাহমুদা বেগম জানান, আন্তঃফসল চাষে সিরাজুল ইসলামের সফলতা দেখে আমরাও সবজি চাষ করছি। জাকস ফাউন্ডশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন জানান, এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে বসত বাড়িতে সবজি প্রদশর্নীর আওতায় এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের দিক নির্দেশনায় বাড়ির আশ-পাশে পতিত জমিতে সবজি চাষে গ্রামীণ পর্যায়ে নারীদের সার, বীজসহ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানান, ২০২১-২০২২ খরিপ মৌসুমে জেলায় ২ হাজার ২৭৫ হেক্টর জমিতে আন্তঃফসলের চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৬৮৭ মেট্রিক টন সবজিসহ অন্যান্য ফসল। বাজারে ভালো দাম পেয়ে এবার কৃষকরা খুশি বলে জানায় কৃষি বিভাগ।
আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, আন্তঃফসল হিসেবে আক্কেলপুর উপজেলায় আলুর সঙ্গে মিষ্টি কুমড়া ৭০ হেক্টর, আলুর সঙ্গে ভূট্টা রয়েছে ২০ হেক্টরসহ অন্যান্য ফসলও রয়েছে।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার লুৎফর রহমান জানান, আন্তঃফসল হিসেবে পাঁচবিবি উপজেলায় রয়েছে প্রায় ৫৫০ হেক্টর জমি। এর মধ্যে রয়েছে আলুর সঙ্গে ভূট্টা , আলুর সঙ্গে মিষ্টি কুমড়া, বেগুণের সঙ্গে মরিচ আবার একই সঙ্গে লাল শাক, কলমি, পালং শাক, শিম, পেঁয়াজ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

