পরিবর্তিত সূচিতে যেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ পর্ব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র ৫৬ দিন বাকি। তবে শেষ সময়ে এসে বিশ্বমঞ্চের ৯ ম্যাচের সূচিতে বদল এসেছে। এর মধ্যে বাংলাদেশের তিনটি ম্যাচেও পরিবর্তন এসেছে। পরিবর্তিত সূচিতে লাল-সবুজের প্রতিনিধিদের দুটি ম্যাচ একদিন করে এগিয়েছে। আর এক ম্যাচের খেলার সময়ে পরিবর্তন এসেছে। তবে কোনো ম্যাচেরই ভেন্যু বদলানো হয়নি।
আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে। দিবারাত্রির এই ম্যাচের পর দুইদিন বিরতি পাবেন সাকিব-শান্তরা।
চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের পরের ম্যাচে একই মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড। পূর্ব সূচি অনুযায়ী, এই ম্যাচটি দিবারাত্রির ম্যাচ হবার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সূচিতে ম্যাচটিকে দিনের বেলায় রাখা হয়েছে। টাইগারদের তৃতীয় ম্যাচের সূচিতেও পরিবর্তন এসেছে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ১৩ অক্টোবর। এই ম্যাচটিও দিবারাত্রির।
লাল-সবুজের পরের ম্যাচ পুনেতে, ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে। এরপর মুম্বাইয়ে যাবে টিম টাইগার্স। সেখানে ২৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে।
এরপর কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সাকিব-তামিমরা। আর ৩১ অক্টোবর খেলা হবে পাকিস্তানের সঙ্গে।
কলকাতা পর্ব শেষে টাইগারদের পরের ম্যাচ দিল্লিতে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি মাঠে গড়াবে ৬ নভেম্বর।
শেষ ম্যাচের জন্য আবারও পুনেতে আসবে লাল-সবুজেরা। পরিবর্তিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটি হবে ১১ নভেম্বর।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। আর আইসিসির মেগা এই ইভেন্টের ফাইনাল হবে ১৯ নভেম্বর।
প্রতিপক্ষ
ভেন্যু
তারিখ
সময়
বাংলাদেশ - আফগানিস্তান
ধর্মশালা
৭ অক্টোবর
সকাল ১১টা
বাংলাদেশ - ইংল্যান্ড
ধর্মশালা
১০ অক্টোবর
সকাল ১১টা
বাংলাদেশ - নিউজিল্যান্ড
চেন্নাই
১৩ অক্টোবর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - ভারত
পুনে
১৯ অক্টোবর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - দক্ষিণ আফ্রিকা
মুম্বাই
২৪ অক্টোবর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - নেদারল্যান্ডস
কলকাতা
২৮ অক্টোবর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - পাকিস্তান
কলকাতা
৩১ অক্টোবর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - শ্রীলঙ্কা
দিল্লি
৬ নভেম্বর
দুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ - অস্ট্রেলিয়া
পুনে
১১ নভেম্বর
সকাল ১১টা
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




