পরীমণি সম্পর্কে যা বললেন পরমব্রত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৩০ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দেশের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আজব কারখানা’-র প্রচারের জন্য তিনি ঢাকায় এসেছেন। বাংলাদেশে এসেই অভিনয়শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ এ অভিনেতা। তবে এরমধ্যে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি।
পরমব্রত বলেন, পরীমণিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনি খুব ভালো করবেন, আমার বিশ্বাস। পরীর যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। তাকে আরও ভালোভাবে ব্যবহার করা হলে তিনি আরও ভালো করবেন।
অন্য অভিনয়শিল্পী সম্পর্কে পরমব্রত বলেন, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর কাজের বড় ভক্ত আমি। সমসাময়িকদের মধ্যে নিশো ও অপূর্বর কাজ পছন্দ করি। তাসনিয়া ফারিণের কাজ দেখা হয়েছে। নতুন হিসেবে তিনিও খুব ভালো কাজ করছেন।
এদিকে আগামী ১২ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আজব কারখানা’। এ সিনেমায় পরমব্রতকে দেখা যাবে একজন রকস্টারের চরিত্রে। শবনম ফেরদৌসী পরিচালিত এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির।
প্রসঙ্গত, সৈয়দা নিগার বানুর রচনায় সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ সিনেমা এরইমধ্যে বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। যার মধ্যে দু’টি পুরস্কারও জিতে নিয়েছে সিনেমাটি।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি