পর্নসাইটে নিজের ছবি দেখে ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন একটি পর্নসাইটে নিজের ও অন্যান্য নারীদের ছবি প্রকাশিত হওয়ার ঘটনায়। তিনি বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ ধরনের ঘটনা ঘটানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন।
পর্নসাইটে মেলোনির ছবি ছাড়াও তার বোন আরিয়ানা ও বিরোধীদলীয় নেতা এলি শাখলিনের ছবিও পাওয়া গেছে।
সাইটটির ব্যবস্থাপনা দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইট বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ হলো, ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যৌনতা ও অশ্লীল লেখা সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম কোরিরে দেলা সেরাকে বলেছেন, যা হয়েছে তা নিয়ে আমি ক্ষুব্ধ। যেসব নারীর ছবি আপ করা হয়েছে এবং যারা এতে অপমানিত ও লাঞ্চিত হয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।
তিনি আরও বলেছেন, এটি দুঃখজনক যে, ২০২৫ সালেও কিছু মানুষ আছে যারা নারীর সম্মানকে পদদলীত এবং অশ্লীলভাবে অপমান করা স্বাভাবিক ও বৈধ বলে মনে করে।
২০০৫ সালে চালু হওয়া এই সাইটের বিরুদ্ধে অতীতে অনেক নারী অভিযোগ জানিয়েছেন। কিন্তু এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেলোনি এই ঘটনায় দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এসব ছবি আপ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপমান আর চলতে দেওয়া হবে না।
এ ঘটনায় ইতালিতে নারী নিরাপত্তা ও ডিজিটাল সম্মানের বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। সরকারও প্রতিশ্রুতিবদ্ধ যে, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











