পর্যাপ্ত পানি পান করা জরুরি যে ৫ কারণে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
পানির অপর নাম জীবন বলা হয়। শীত হোক বা গরম— পানির বিকল্প নেই। বিশেষত গরমে প্রচণ্ড ঘাম হয়। শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে যায়। পানিশূন্যতা দেখা দেয়। এজন্য দিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পানের পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকরা বলছেন, শারীরবৃত্তীয় কর্মকাণ্ড স্বাভাবিক রাখার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তবে দিনে ২ থেকে ৩ লিটারের বেশি পানি পান করা উচিত নয়। এতে উল্টো বিপত্তি ঘটতে পারে। কেন পর্যাপ্ত পানি পান করা জরুরি, চলুন জেনে নিই-
দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে
দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে পানি। পর্যাপ্ত পানি খেলে ঘামের পরিমাণ বেড়ে যায়। আর ঘামলে শরীর ঠান্ডা থাকে। আবহাওয়ার তাপমাত্রা বেড়ে গেলে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঘাম। অর্থাৎ দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে।
দূষিত পদার্থ দূর করে
শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে কোষ্ঠ পরিষ্কার হয় না। এতে ঘাম ও মূত্রের পরিমাণও কমতে থাকে। কিডনির কাজ ঠিক রাখতে গেলেও পর্যাপ্ত পানির প্রয়োজন হয়।
খাবার হজমে সাহায্য করে
খাবার খাওয়ার পর পর্যাপ্ত পানি পান না করলে হজমে গোলমাল দেখা দিতে পারে। কেননা খাবার পরিপাক থেকে শুরু করে খাদ্যনালী থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যেতেও সাহায্য করে পানি। তাই হজমের সমস্যা এড়াতে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে।
অস্থিসন্ধির কার্যক্ষমতা স্বাভাবিক রাখে
শরীরের বিভিন্ন জায়গায় থাকা তরুণাস্থি এবং অস্থিসন্ধির কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে পানি। অস্থিসন্ধি নমনীয় রাখতেও এর ভূমিকা রয়েছে।
রক্তচাপ স্বাভাবিক রাখে
রক্ত প্রবাহে গতি আনতেও সাহায্য করে পানি। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং শরীর হাইড্রেটেড রাখতে দিনে অন্তত পক্ষে ২ লিটার পানি পান করা উচিত।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী


