পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
পশ্চিম তীরের তুলকারেম শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলায় চালানো হয়। এই হামলায় হামাসের এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপির।
ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থা বলেছে, ২০০০ সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থীশিবিরে দখলদারদের হামলায় ১৮ জন শহিদ হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। পরে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছেন। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে কুফির বিরুদ্ধে। তিনি আরও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করেছে।
হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থীশিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেন, এফ-১৬ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। ওই এলাকায় থাকা এক সমাজকর্মী আলা সরোজি বলেন, চারতলা একটি ভবনের ক্যাফেটরিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে। হাসপাতালে অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৪ ইসরাইলি নিহত হয়েছেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






