পাঁচ টিপসে আপনি থাকবেন তরুণী
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আপনার বয়স কি ইতিমধ্যেই ৪০ পেরিয়েছে? তাহলে কেমন পোশাক আপনার পরা উচিত, সেই সম্পর্কে জানার ইচ্ছেও নিশ্চয়ই আপনার রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এমন কিছু ফ্যাশন ট্রিকস রয়েছে, যেগুলি মেনে চললে আপনাকে মনে হবে অল্পবয়সী তরুণী। স্টাইলের পাঁচটি কারণ ফলো করলে ম্যাজিক হবে নিমেষে!
বয়স বাড়লেও মনে থাকুক আঠারোর রঙিন ছোঁয়া! এটাই যে চিরতরুণ হয়ে ওঠার অন্যতম রহস্য, তাতে কোনও সন্দেহ নেই। তবে এই কথাটি শুধু জীবনধারণের সময়ে মনে রাখলেই চলবে না, স্টাইলিংয়ের ক্ষেত্রেও একই মিয়ম মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে। তাই এমন পোশাক পরতে হবে বা স্টাইল করতে হবে, যাতে ৪০-এও আপনাকে দেখে মনে হয় ২৫-এর তরুণী! নিশ্চয়ই ভাবছেন, তা আবার সম্ভব নাকি? তাহলে জেনে রাখুন, এমন ম্য়াজিক ক্রিয়েট করা একশো শতাংশ সম্ভব। এক্ষেত্রে পোশাক নির্বাচনের সময় কতগুলি টিপস মাথায় রাখতে হবে, তাহলেই বয়স কমিয়ে ফেলতে পারবেন অনেকটাই।
রোজায় বিক্রি হয় অর্ধকোটি টাকার মাসকলাইয়ের জিলাপি
পরুন স্বাচ্ছন্দ্যের পোশাক স্টাইলিং করার জন্যে এমন পোশাক পরবেন না, যা আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাতে আপনার বয়স তো কম লাগবেই না, উল্টে আপনাকে সবার সামনে লজ্জায় পড়তে হবে। তাই আপনি ঠিক যেমন ধরনের পোশাকে কম্ফোর্টেবল, তেমন আউটফিটেই নজর কাড়ুন। সেরকম পোশাকেই দিন আধুনিক ছোঁয়া আর হয়ে উঠুন অনন্যা।
নিউট্রাল রঙে ভরসা রাখুন অনেকেই মনে করেন, বয়স কম দেখানোর জন্যে বোধহয় খুব উজ্জ্বল রঙের পোশাক পরা উচিত! তবে এই ধারণা একেবারেই ঠিক নয়। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, অল্পবয়সী লুকের জন্যে চড়া রঙের পোশাক পরার কোনও প্রয়োজন নেই। বরং সময় বিশেষে নিউট্রাল রং বেছে নিলেই খেলা ঘুরে যাবে। তাই অফিসের ড্রেসের রং বেছে নেওয়ার সময় যেমন এই টিপসটি মাথায় রাখুন, তেমনই ওয়েস্টার্ন ড্রেস কেনার সময়ও বেছে নিতে পারেন এমন ধরনের রং।
ফিটিংসের দিকে ফেরান নজর বয়স বাড়লেই যে ঢিলেঢালা পোশাক পরতে হবে, এমন কোনও অর্থ নেই। তবে ভুলেও যেন খুব টাইট আউটফিট পরবেন না। তাতেও আপনার অস্বস্তি বাড়বে। তাই পোশাক পরতে হবে সঠিক ফিটিংসের, যা খুব টাইটও নয় আবার অত্যন্ত ঢিলেও নয়। কম্ফোর্ট ফিটের আউটফিট পরে আপনাকে দেখতে তো সুন্দর লাগবেই, সেই সঙ্গে এই ধরনের পোশাক আপনার ফিগারকেও কমপ্লিমেন্ট দেবে আর আপনার ওয়েস্টলাইনকেও হাইলাইট করবে।
পোশাকে সামঞ্জস্য রাখা জরুরি আপনি যদি বেশিরভাগ সময়ে জিন্স এবং টি-শার্টের মতো ক্যাজুয়াল পোশাকই পরেন, তাহলে তা পরতেই পারেন। তবে তার পাশাপাশি রঙিন ড্রেস পরাও শুরু করলেই বেশি ভালো। এতে একটি ব্যালেন্স তৈরি হবে। অধিকাংশ সময়ে সালোয়ার-স্যুটই যদি আপনার প্রথম পছন্দ হয়, তাহলে আপনাকে নিজের ফ্যাশন সেন্সে তো সামান্য বদল আনতেই হবে। যেমন- বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরতে হবে এমন সালোয়ার-স্যুট। আর অন্যান্য় সময়ে একটু 'হটকে স্টাইলিং'করতে হবে। এই সামান্য ব্যালেন্সটা করতে পারলেই হবে বাজিমাত!
অতিরিক্ত গয়না পরবেন না কোনও লুক ক্রিয়েট করার সময়ে অতিরিক্ত গয়না ভুলেও পরবেন না, কারণ এমন বাড়তি অ্যাকসেসরিজ ক্যারি করার কোনও প্রয়োজনই নেই। এতে আপনার সাজটাই নষ্ট হবে। বরং কোনও পোশাক পরে তার সঙ্গে মানানসই হালকা জুয়েলারি ক্যারি করুন। এতে আপনার লুকে একটি স্পষ্ট বার্তা থাকবে আর আপনাকে দেখতেও লাগবে খুব সুন্দর।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







