পাঁচ দিনেই রেমিট্যান্স ৫ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত পাঁচদিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৫৩ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি।
সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে আশানুরূপ রেমিট্যান্স আসেনি দেশে। পরিমাণ ছিল ২১ হাজার কোটি ডলারের কিছু বেশি। তবে নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম পাঁচদিনেই প্রবাসী আয়ে বড় এক জোয়ার দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৩ কোটি ৬০ লাখ ডলার।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, রেমিট্যান্স আসার যে গতি, তা খুবই ইতিবাচক। সাধারণত প্রতি ঈদের আগেই রেমিট্যান্স আসা বৃদ্ধি পায়। তবে এবারের রেমিট্যান্স আসার হার অন্যবারের চেয়েও বেশি। ঈদের এখনও দুদিন বাকি। এই দুদিনে আরও বেশি রেমিট্যান্স আসবে বলেই আশা করছি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ের প্রথম পাঁচ দিনে (১ থেকে ৫ জুলাই) ৫৩ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ১০ কোটি ৭২ লাখ ডলার।
আরো জানা যায়, ডলারপ্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরও বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এছাড়া সরকার রেমিট্যান্সে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে, যার জন্য গ্রাহকরা ডলারপ্রতি পাচ্ছেন ৯৫-৯৬ টাকা।
বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়তে থাকে। সেই ধারা অব্যাহত রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেমিট্যান্স প্রবাহ ছাড়ায় ২ হাজার ৪০০ কোটি ডলারের মাইলফলক। ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত সেই ধারা বজায় থাকলেও এরপর হঠাৎ করেই কমতে থাকে রেমিট্যান্স আসা। তবে নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহের উর্ধ্বমুখী ধারা আবারও আশা জোগাচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তির স্বরূপ গুরুত্বপূর্ণ এ খাতে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






