ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:৩৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃষ্টিবিঘ্নিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ৯ ওভারে ৬০ রান করতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত হতো পাকিস্তান নারী 'এ' দলের। কিন্তু টাইগ্রেসদের চেপে ধরা বোলিংয়ে সেই সুযোগটা হলো না পাকিস্তানের।

৯ ওভার ব্যাটিং করে ৫৩ রান তুলতেই থেমে যেতে হয়েছে পাক নারীদের। আর তাতেই ৬ রানের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে লতা মণ্ডল-মুর্শিদা খাতুনদের।

বুধবার (২১ জুন) ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

মং ককের মিশন রোড স্টেডিয়ামে দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। আর সে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। বৃষ্টিস্নাত দিনে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা।
১৬ রান তুলতেই ইনিংসের চতুর্থ ওভারের ভেতর তাদের পতন ঘটে ছয়টি উইকেটের। তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে রাখা নাহিদা আকতার ও রাবেয়া খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় সামলে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ বলে ২১ করে লতা সাজঘরে ফিরলেও ৭ উইকেট হারানো বাংলাদেশ পাকিস্তানের সামনে ৫৯ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও টাইগ্রেসদের টুটি চেপে ধরা বোলিংয়ে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। তাদের থেমে যেতে হয় ৪ উইকেটে ৫৩ রান তুলেই। আর তাতেই বাংলাদেশ পায় ৬ রানের দুর্দান্ত এক জয়।