ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৪ সালের পাঁচজনের হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট এশিয়া কাপ ‌‌‘ফাইভ এ সাইড’ হকির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ওমানের সালালায় ম্যাচটিতেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ড্র। ৪-৪ গোলের সমতায় ম্যাচের সময় শেষ হলে ফল নির্ধারণে টাইব্রেকার হয়। পেনাল্টি শ্যুট আউটে জয় তুলে নিয়ে পাকিস্তানের নাকের ডগা থেকে শিরোপা ছিনিয়ে নেয় ভারতীয় দল। প্রথম তিনে থাকা দলগুলো হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যাচ শুরুর ৫ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। এরপর দুই দফায় তাদের জালে বল পাঠিয়ে লিড নেয় ভারত। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তান করে আরও দুই গোল। ফলে ৩-২ ব্যবধান নিয়ে তারা বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ভারত কামব্যাকের গল্প লিখে।

পাকিস্তান এক গোল পেলেও, ভারত দুই বার লক্ষ্যভেদ করতে সফল হয়। যার কারণে স্কোরলাইন ৪-৪ সমতায় চলে যায়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে দেন মনিন্দর সিংরা। পাঁচজনের এশিয়া কাপের প্রথম সংস্করণের ট্রফি ওঠে ভারতের ভাগ্যে।