পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে গেল আসরে শেষ চারে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার সুপার ফোরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রথম প্রতিপক্ষ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
সুপার ফোরের এই ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন চলতি আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। রানমেশিন শান্তর বিকল্প হিসেবে একাদশে তিনে কে খেলবেন, তা নিয়েই চিন্তার ভাঁজ টিম ম্যানেজমেন্টে।
এদিকে ভাইরাল জ্বর থেকে সেরে ওঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস। তাই ওপেনিংয়ে পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিতই। এখন লিটন ওপেন করলে পজিশন পরিবর্তন করে আবারও নিচে নেমে যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার হিসেবে থাকছেন নাঈম শেখ। এক্ষেত্রে তিনে দেখা যেতে পারে সাকিব আল হাসান কিংবা তাওহীদ হৃদয়কে।
তবে কোনো কারণে টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে একাদশে জায়গা দেওয়া হলে তাকেও তিনে ব্যাট করতে দেখা যেতে পারে। আর মিডল-অর্ডারে বিশ্বস্ত মুশফিকুর রহিম। এই ম্যাচে মুশফিক পাঁচে ব্যাট করবেন এটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে সাকিব ও হৃদয় তিন-চারে ব্যাট করতে পারেন।
ছয়ে আফিফ হোসেন এবং সাতে মিরাজকে দেখা যেতে পারে। আর আট নম্বর পজিশনে শামীম পাটোয়ারীর থাকারই সম্ভাবনা বেশি।
এই ম্যাচেও তিন পেসার থাকার সম্ভাবনা। আগের ম্যাচের মতো যথাক্রমে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামই একাদশে থাকবেন। মোস্তাফিজুর রহমানের এই ম্যাচেও একাদশে জায়গা পাচ্ছেন না, এটা বলাই যায়। কারণ, সাম্প্রতিক সময়ে ফর্মে নেই টাইগারদের অটোচয়েজ এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ :
নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




