ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

পাকিস্তানের স্কুলে মালালার বই নিষিদ্ধ

আপডেট: ১০:৫৩ এএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার

malala_Picডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম ঢাকা : বহুল আলোচিত পাকিস্তানী কিশোরি মালালা ইউসুফজাইর লেখা আত্মজীবনীমূলক বই 'আই অ্যাম মালালা' পাকিস্তানের বেসরকারি স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে৷ পাকিস্তান ও ইসলামবিদ্বেষী বক্তব্য থাকার কারণে বইটি সেদেশের বেসরকারি স্কুলগুলোতে পড়ানো হবে না বলে জানিয়েছেন একজন পদস্থ কর্মকর্তা৷ দেশের দেড় লক্ষাধিক বেসরকারি স্কুলের প্রতিনিধিত্বকারী অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে৷ বোর্ড কর্তৃপক্ষ জানায়, 'আই এম মালালা' বইটি পড়লে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে৷ এ বইয়ে মালালা ইসলামের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল নয় বলে প্রকাশ পেয়েছে বলে তারা মনে করছেন৷ তাই স্কুলের পাঠ্যসূচিতে এ বই অন্তর্ভুক্ত করা হবে না বা স্কুলের লাইব্রেরিতেও এটি রাখা হবে না৷ এদিকে, সরকার এ বইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করলেও সরকারি স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা করেনি৷ ফেডারেশনের প্রেসিডেন্ট মির্জা কাশিফ বলেছেন, ফেডারেশনের পক্ষ থেকে বইটি পর্যালোচনার কথা ভাবা হয়েছিল৷ এরপর আমরা সেটি পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছি, এটা আমাদের শিশু, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়৷ তিনি বলেন, পাকিস্তান একটি আদর্শভিত্তিক রাষ্ট্র৷ এর আদর্শ হচ্ছে ইসলাম৷ এ বইটিতে অনেক ধরনের বক্তব্য রয়েছে, যা আমাদের মূল্যবোধের পরিপন্থী৷ কাশিফ বলেন, পাকিস্তানের ২৫ মিলিয়ন শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়াশোনা করে৷ মালালা বাক স্বাধীনতার দোহাই দিয়ে সালমান রুশদির পক্ষ নিয়েছে৷ তিনি বলেন, ধারণা করা হচ্ছে এ বইয়ের বেশির ভাগই মালালা নিজে লেখেনি৷ কারণ, এতে এমন অনেক ঘটনার উল্লেখ করা হয়েছে যখন মালালার জন্মই হয়নি৷ উল্লেখ্য, বৃটেনে অবস্থানরত মালালার লেখা এই বইটি সমপ্রতি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে৷ মালালার সঙ্গে যৌথভাবে বইটির রচনায় সহযোগিতা করেছেন বৃটিশ সাংবাদিক ক্রিস্টিয়ানা ল্যাম্বে৷ ১১ নভেম্বর'২০১৩