পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার
ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি বিস্ফোরণে পাঁচ শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ বিস্ফোরণ ঘটে। খবর ডনের।
স্থানীয় পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে এই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। তবে বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।
তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






