পাকিস্তান টি-২০-র প্রথম নারী ম্যানেজার হিজাব
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
হিজাব জাহিদ। ছবি: সংগৃহীত
পাকিস্তান টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম কোনো দল হিসেবে নারী জেনারেল ম্যানেজার নিয়োগ দিল মুলতান সুলতানস। দলটি হায়দার আজহারের পরিবর্তে সাংবাদিক হিজাব জাহিদের সঙ্গে চুক্তি করল। খবর ক্রিকইনফোর।
বর্তমানে ক্রিকেট পোর্টাল গ্রাসরুটস ক্রিকেটে কাজ করা জাহিদ শুধু পাকিস্তানেই নয়, বিশ্বজুড়ে যেকোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম নারী জেনারেল ম্যানেজার হিসেবে যুক্ত হলেন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ তিন মৌসুমে ফাইনাল খেলেছে মুলতান সুলতানস, যেখানে ২০২১ সালে দলটি শিরোপা জিতেছিল। তবে এ বছর তাদের মালিকানায় পরিবর্তন আসছে। ক্লাবটির একমাত্র মালিক আলমগির তারিন গত মাসে মারা যান। তার ভাতিজা আলী তারিন এবার দায়িত্ব নেবেন, যেখানে ২০২১ সাল পর্যন্ত তিনি যৌথ মালিকানায় ছিলেন।
এদিকে ২৮ বছর বয়সী জাহিদ পিএসএলের সর্বকনিষ্ঠ জেনারেল ম্যানেজার হচ্ছেন। তিনি বর্তমানে গ্রাসরুটস ক্রিকেটের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। চলতি বছরের শুরুতে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। তিনি হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রোজেক্ট ম্যানেজম্যান্ট থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। এছাড়া এর আগে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
এ নিয়ে ক্রিকইনফোকে তারিন বলেন, ‘পিএসএলের সব দল বিবেচনায় সেরা ম্যানেজার জাহিদ।’
যেখানে তারিন জানান, পিএসএলের পরের মৌসুম শুরুর আগে তিনজন নারী কোচ নিয়োগ দেবেন তিনি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











