পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৫০, মৃত ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৫০, মৃত ১
দক্ষিনাঞ্চলের বরগুনার পাথরঘাটা উপজেলায় বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ১২ জনকে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।
আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরসহ ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এ সময় আমাদের ফায়ার কর্মী মাহফুজ ও রেজাউল ও অসুস্থ হয়ে পড়ে। তাদের বরিশালে চিকিৎসা চলছে।’
খলিলুর রহমান আরও জানান, বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানানো সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা।
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











