পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে পৃথক স্থানে দুর্জয় (২), আব্দুল্লাহ (২) ও ফাতেমা (৩) নামে তিন শিশু মারা গেছে।গতকাল বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়।
এছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্জয় চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। আবদুল্লাহ রামগতি পৌরসভার নুরিয়া মাদরাসা এলাকার নুর নবীর ছেলে। ফাতেমা চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।
জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকী একজন বাড়িতেই মারা যায়।
চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ফেরদৌস বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেতে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজি করে তাকে পানিতে পাওয়া যায়। পরে দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








