পাহাড়ি ঢলে মেয়ের প্রাণহানী, নিখোঁজ মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মা মাহ্লা খেয়াং (৪৮) এখনো নিখোঁজ। মেয়ে মানু খেয়াংয়ের (১৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছাখাল পারাপারের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। মেয়েকে পেলেও মাকে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।
এদিকে রাত ও এলাকাটি দুর্গম হওয়ায় ও যাতায়াত ব্যবস্থা না থাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যেতে পারেননি।
নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, বানের স্রোতে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার হলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, পাহাড়ি ঢলে মা–মেয়ে ভেসে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ









