পিরোজপুরে রবিশস্য মৌসুমে কৃষকদের জন্য প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সরকারের কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে পিরোজপুরে চলতি রবিশস্য মৌসুমে প্রণোদনা সহায়তা পাচ্ছেন কৃষকরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়।
চলতি অর্থ বছরে জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌর এলাকার ১১ হাজার ৯শত ৫০ জন কৃষক- গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী চাষের জন্য এ প্রণোদনা সহায়তা পাচ্ছে।
এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই পিরোজপুর জেলার কৃষকদের জন্য ১ কোটি ৭৩ লক্ষ ৫৩ হাজার ৪৫০ টাকার বরাদ্দপত্র প্রদান করেছে এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় চাষিদের তালিকা চূড়ান্ত করছে। গম চাষের জন্য ৫০০ জন কৃষক প্রণোদনা পাচ্ছে।
প্রতিজন ১ বিঘা চাষের জন্য এ প্রণোদনা পাবে। জনপ্রতি ২০ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বরাদ্দ রয়েছে। ১৩৫০ জন কৃষক ভুট্টা চাষের জন্য প্রত্যেকে প্রতি বিঘায় ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছে। ২৫৫ জন কৃষক সরিষা চাষের জন্য প্রতি বিঘায় ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, সূর্যমূখীর জন্য ৩ হাজার ৪শত জন কৃষক প্রতি বিঘায় ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, চিনাবাদাম চাষের জন্য ২৫০ জন কৃষক প্রতি বিঘায় ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি, সয়াবিন চাষের জন্য ১০০ জন কৃষক প্রতি বিঘায় ৮ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, মুগ চাষের জন্য ৫ হাজার কৃষক প্রতি বিঘায় ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি, মসুরের জন্য ৩৫০ জন কৃষক প্রতি বিঘায় ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং বারি-১ ও ২ জাতের খেসারী চাষের জন্য ৭৫০ জন কৃষক প্রতি বিঘায় ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি পাচ্ছে। কৃষকদের বীজ, সার প্রদানের জন্য পরিবহন খরচ বাবদ বরাদ্দ রয়েছে ৮ লক্ষ ৩ হাজার ৫৫০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের উপ পরিচালকের কার্যলয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা অরুন রায় জানান, সরকারের এ প্রণোদনা সহায়তায় কৃষকদের মাঝে ভুট্টা, শীতকালীন মুগ, খেসারী, সয়াবিন, গম, মসুর, চিনাবাদাম, সূর্যমূখী চাষাবাদের আগ্রহ সৃষ্টি হবে এবং এ সকল রবিশস্যের উৎপাদন উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পাবে।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন









